ঘরে ঘরে বিমলের প্রচার, গদ্দারকে একটা ভোটও দেবেন না, কাকে গদ্দার বললেন? জানুন
দি নিউজ লায়ন ; ঘরে ঘরে বিমলের প্রচার গদ্দারকে একটা ভোটও দেবেন না। ২০২১এ ফলে তাঁক লাগানো ফল হবে তৃনমূলের শিলিগুড়ি থেকে চ্যালেঞ্জ বিমলের। উত্তরবঙ্গ জুড়ে বিগত লোকসভা নির্বাচনের রাজনৈতিক পাশা বদলাতে ঘরে ঘরে প্রচার শুরু বিমলের। বিজেপির প্রতারনার হাঁটে হাঁড়ি ভাঙছে বিমল।মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃতীয়বার রাজ্যের রাশ তুলে দিতে এবারে শুধু পাহাড় নয় শিলিগুড়ি সমতলের ব্লক ও শহরে গোর্খাদের দরজায় পৌঁছে গেলেন বিমল গুরুং।
মঙ্গলবার শহর শিলিগুড়ির চম্পাসরী, গুরুং বস্তি,শালবাড়ি এলাকায় মানুষের দরজায় পৌঁছে যান বিমল। বিমল গুরুংকে ঘিরে প্রবল উৎসাহ চোখে পড়ে এলাকাবাসীদের মধ্যে। বিমল গুরুং স্পষ্ট করে বলেন ২০২১এর নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করে মিলঝুলে কাজ করবো। শুধু উত্তরবঙ্গ নয় ১৬টি ক্ষেত্রতেই আমি যাবো। এখন আমি সশরীরে গ্রামে গ্রামে বুথ বুথে গিয়ে মানুষকে বিজেপির যে প্রতারণা করেছে তা বলবো। তিনি বলেন মানুষ সবই জানে মোদিজি মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দেয়নি। ঘরে ঘরে গিয়ে গেরুয়া শিবির যে ১২বছর গদ্দারি করেছে সেই সত্য ইতিহাস মানুষকে বলবো।
কেন বিজেপি একটিও ভোট দেওয়া যাবে না তা বোঝাবো। তৃনমূল জয়যুক্ত করে তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ দিয়ে উন্নয়ন ও শান্তির ধারা বজায় আবেদন করবো ঘরে ঘরে। তিনি জানান স্থায়ী রাজনৈতিক সমাধানের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ১২বছরে একবারও বিজেপি যা ভাবেন পর্যন্ত নি। তৃনমূল সুপ্রিমো পাহাড়ের সেই স্থায়ী রাজনৈতিক সমাধান করে দেখানোর কথা দিয়েছেন।জানা গিয়েছে মুখ্যমন্ত্রী তাদের সাফ জানিয়ে দিয়েছেন পাহাড় বিভাজন নয় মিলবে স্থায়ী রাজনৈতিক সমাধান ও অধিকার।
বিমল এদিন খোলাখুলি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিন বছর পূর্বেও জিটিএ চালানোর সময়ও মনোমালিন্য ছিল। কিন্তু তিন বছর নিভৃত বাসে থেকে রাজনৈতিক ময়দানকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন বাস্তবে সে কাজ করে দেখান। আর মোদি শুধু মিথ্যে প্রতিশ্রুতি ভরা ভাষণ দেন। বিজেপি গোর্খা শহীদদের সম্মানটুকু দেননা।কারন তারা গোর্খাদের শুধুমাত্র ভোট যন্ত্র হিসেবে দেখেন।

Post a Comment